ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মমতার তৃণমূলে ফের ভাঙন, দল ছাড়লেন মদন মিত্র

মমতার তৃণমূলে ফের ভাঙন, দল ছাড়লেন মদন মিত্র

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই একের পর নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে। এবার মমতার হাত ছাড়ার ঘোষণা দিয়েছেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক পরিবহন ও ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। গতকাল বুধবার বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার পাশে বসেই মমতার দেওয়া সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটির চিফ হুইপ, ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন মদন।

দলীয় সূত্রের খবর, হাজার কোটি রুপির চিটফান্ড এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী, দুই পুত্র এবং পুত্রবধূকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত