ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে তেলের দাম। গতকাল বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ৮৫.৩১ ডলার হয়েছে। এর আগে গত মঙ্গলবারও তেলের দাম বেড়ে ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়ায় তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্য বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত