ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মারা গেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায়

মারা গেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সতীশ চন্দ্র স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী রেখে গেছেন।

সতীশ চন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অরবিন্দু রায়।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। পেশাগত জীবনে শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি।

আবা/এসআর/২৬

গণশিক্ষামন্ত্রী,সতীশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত