ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যুদ্ধের মধ্যেও তেল বিক্রিতে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

যুদ্ধের মধ্যেও তেল বিক্রিতে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করে চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই প্রায় ৭৫০ কোটি (৭.৫ বিলিয়ন) মার্কিন ডলার আয় করেছে ইরান।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তেল রপ্তানি থেকে আসা এই বিপুল বৈদেশিক মুদ্রা এরইমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় জানায়, গত বছরের একই সময়ের তুলনায় এবারের আয় প্রায় দেড় গুণ বেশি। খবর দ্য ডনের।

বিশ্বজুড়ে নানামুখী অর্থনৈতিক টানাপোড়েন ও মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তেলের এই বাড়তি আয় দেশটির অর্থনীতির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। মন্ত্রণালয়ের প্রত্যাশা, প্রথম চার মাসের এই শক্তিশালী আর্থিক প্রবাহ আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার যাবতীয় ব্যয় নির্বিঘ্নে মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্থিতিশীল থাকবে এবং আমদানি ব্যয় মেটানোও সরকারের জন্য বেশ সহজ হবে।

অন্যদিকে, জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের তেলবাহী ৮টি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে ৫টি লোহিত সাগরে। আর ৩টি এডেন ও আরব সাগরে। এছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে তাদের গতিপথ বদলেও বাধ্য করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত