ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগে আফগানিস্তানের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইসফাহান প্রদেশের বিক্ষোভে পুলিশ হত্যায় জড়িত অভিযোগে গতকাল বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার যে ধারাবাহিক ঘটনা ঘটছে, এটি তার মধ্যে ৩০তম। ইরানের বিচার বিভাগের পরিচালিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালীন চার পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কায়েম হোসেইনি নামের ওই আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে মিজান অনলাইন বলেছে, তিনি একজন বিদেশি নাগরিক ছিলেন। নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলেছে, ২১ বছর বয়সি ওই তরুণ আফগানিস্তানের নাগরিক এবং ইসফাহানের কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত