ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। গত রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলার সময় এ অনুরোধ জানান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

সম্রাট চৌধুরী বলেন, গঙ্গার পানি বাড়ছে এবং বিহারের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ বাড়বে। এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দাবি করেছেন তিনি। সম্রাট চৌধুরী জানান, শুভেন্দু অধিকারী তাকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে ফারাক্কা ব্যারাজ ও গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ চুক্তির প্রসঙ্গ সামনে এনেছেন ভারতের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউয়ের রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত