ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছে সৌদি আরব ও পাকিস্তান। গত সোমবার নিউইয়র্কে হয়েছে এ বৈঠক।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উভয়েই নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই গতকাল বৈঠক করেছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন এবং এই চুক্তির আওতায় সহযোগিতা জোরদার ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।' পাকিস্তান ও সৌদি আরব গত বছর একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল; পরবর্তীতে গত মাসে তুরস্ককে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপাক্ষিক 'মক্কা প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়। ইসহাক দার সৌদি আরবের প্রতি পাকিস্তানের 'দৃঢ় সংহতি' প্রকাশ করেন এবং 'সৌদি আরবকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা' জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত