ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা বা স্টেট দুমার সদ্য-সমাপ্ত নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা পূর্ণাঙ্গ ফলাফল থেকে জানা গেছে এ তথ্য। স্টেট দুমার মোট আসনসংখ্যা ৪৫০টি। এসব আসনের মধ্যে ৩৫৫টিতেই বিজয়ী হয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা। ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন দুমা'র নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত