
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব। এরপর ব্যক্তিগত তথ্য সংগ্রহ। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় পাঠানো হয় যৌন বার্তা, ছবি ও ভিডিও। সেই সম্পর্ককে হাতিয়ার বানিয়ে ভারতের একাধিক নৌবাহিনীর সেনার কাছ থেকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের পক্ষ থেকে এমন অভিযোগ উঠেছে পাকিস্তানি গোয়েন্দাদের বিরুদ্ধে। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এই তালিকায় ক'দিন আগে আটক হওয়া এক সেনার পর আরও ১৬ জন নৌবাহিনীর সদস্যের বাড়িতে তল্লাশি করা হয়েছে। ঘটনা হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। সেখানের নৌসেনাঘাঁটির এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার ইন্টেলিজেন্স।