ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাকিস্তানের ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

পাকিস্তানের ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজধানী শহরে ব্যাপক পুলিশ মোতায়েন এবং তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। খবর জিও টিভির। দেশটির সংবাদমাধ্যম জিও টিভি গত রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের বড় সব মোড়ে সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। অপরদিকে পুলিশের সব এসপি, ডিএসপি এবং এসএইচরওর মতো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদের কোথাও যদি কোনো ধরনের ব্যানার প্রদর্শন করা হয় এবং ১৪৪ ধারা ভঙ্গ করে সাধারণ মানুষ জড়ো হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এছাড়া আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও অবকাঠামোতে মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে তার দল পিটিআই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত