ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে গত বুধবার কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজ এবং একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। সিঙ্গাপুর এবং জাতিসংঘের কর্মকর্তরা এ তথ্য নিশ্চিত করেছেন। ডুবে যাওয়া দু'টি জাহাজের নাম জিএফএস প্রাইড এবং কেপ দাউ। খবর রয়টার্সের। জিএফএস প্রাইড সিঙ্গাপুরের পতাকাবাহী একটি ছোটো আকারের কন্টেইনার জাহাজ। আর বাল্ক ক্যারিয়ার জাহাজ কেপ দাউ ক্যারিবিয়ান অঞ্চলের দেশ অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী। সিঙ্গাপুরের সামুদ্রিক জাহাজ চলাচল ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে ২১ জন নাবিক ছিলেন। তাদের কেউ আহত হননি এবং সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর কেপ দাউ সম্পর্কে জাতিসংঘের জাহাজ চলাচলের স্বাধীনতা পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইওএম) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর হরমুজে হামলার শিকার হয়ে অচল হয়ে পড়েছিল জাহাজটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত