
তাইওয়ান ইস্যুতে কোনো প্রকার 'ভুল পদক্ষেপ' না নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ব্যাপারে ওয়াশিংটনের যে কোনো 'অনাকাঙ্ক্ষিত' পদক্ষেপ যুক্তরাষ্ট ও চীনের মধ্যে 'সংঘাত, এমনকি সংঘর্ষও' বয়ে আনতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জিনপিং। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিট (এপিস) সম্মেলন উপলক্ষে বর্তমানে চীনের শেনজেন শহরে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হয়েছে ২ দিনের এ সম্মেলন। আজ বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শি বলেছেন যে এ বিষয়টি (তাইওয়ান ইস্যু) যদি ওয়াশিংটন যথাযথভাবে মোকাবিলা না করে, সেক্ষেত্রে তা যুক্তরাষ্ট্র ও চীনের পুরো সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।'