
যুদ্ধবিরতি সত্ত্বেও রাতের আঁধারে হামলা চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গত বুধবার (২৫ নভেম্বর) রাতে ইসরায়েলি হামলায় স্ত্রীসহ নিহত হন তিনি। হামলার সময় তারা মধ্য গাজায় অবস্থান করছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজার উপশিক্ষামন্ত্রী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নেতানিয়াহু বলেছেন, খালেদ আবু নাদা সশস্ত্র গোষ্ঠী হামাসের অর্থনৈতিক ও শিক্ষাবিষয়ক দায়িত্বে ছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দখলদার বলেছেন, হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য যে সিরিজ হামলা চালানো হচ্ছে এটি তারই অংশ।
নেতানিয়াহু জানিয়েছেন, শুধুমাত্র গত মাসেই তারা হামাসের ৮০ যোদ্ধাকে হত্যা করেছেন। তবে নিহতদের মধ্যে নারী ও শিশু যে আছে সেটি উল্লেখ করেননি এ দখলদার।