ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পিআরে এত ভয় কেন, বিএনপিকে জামায়াত

পিআরে এত ভয় কেন, বিএনপিকে জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে হবে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘অনেকেই বলে জামায়াত নাকি নির্বাচন চায় না। যারা এসব বলে, তাদের বলি, আসেন পিআর নিয়ে বিতর্ক করি। পিআরে এত ভয় কেন? আপনারা তো অনেক বড় দল। মানুষ যদি আপনাদের চায়, তা পিআরেও সম্ভব। জামায়াত নির্বাচন চায়, ফ্যাসিবাদের পুনরুত্থান নয়। গতকাল রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন ডা. তাহের। জামায়াতপন্থি সংগঠন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) এ সেমিনার আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে জুলাই সেমিনারে বক্তৃতা করেন করেন জুলাই অভ্যুত্থানের শহিদ প্রকৌশলী জাহিদুজ্জামান তানভীনের বাবা প্রকৌশলী শামসুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ড. শিব্বির আহমেদ। ডা. তাহের বলেছেন, পুরোনো পদ্ধতির নির্বাচন আর বিদেশিদের প্রেসক্রিপশন মেনে চলতে অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দেননি। মানুষের প্রত্যাশা আগে সংস্কার, তারপর নির্বাচন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত