ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত

বললেন স্পিকার
সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত

আগামী নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, বর্তমান সময়ের নারীরা অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তারা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক পুরুষ প্রার্থীকে পরাজিত করার সক্ষমতা রাখেন। তাই প্রতিটি রাজনৈতিক দলের এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, এবারের সংসদে নারী সংসদ সদস্যরা পুরুষ সদস্যদের তুলনায় অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তাদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাদের জ্ঞান, ব্যক্তিত্ব, কথা বলার ধরন ও সংসদীয় আচরণ আমাকে মুগ্ধ করেছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত