
প্রধান উপদেষ্টার নির্দেশে (আবহাওয়া অনুকূল থাকলে) আগামী ৩ ডিসেম্বর মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল শ্রীলঙ্কায় পাঠাবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানযোগে এই ত্রাণসামগ্রী পাঠানো হবে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এ উদ্দেশে একযোগে কাজ করছে।