ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রীসহ বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগমসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। অপর দুইজন হলেন বিপ্লব কুমার সরকারের ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগম। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থার সহকারি পরিচালক রাসেল রনি। আবেদনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার নিমিত্ত তার নিজ নামীয় ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় ৩৪১টি হিসাবের মাধ্যমে মোট ৩০ কোটি টাকা জমা ও ৩০ কোটি টাকা উত্তোলনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নিমিত্ত অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত