ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিজয় দিবস উপলক্ষে ভারতে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষে ভারতে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গৌরবময় দিন ১৬ ডিসেম্বর তথা বিজয় দিবস। আর চলতি বছর এই দিবস উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু এই তথ্য জানিয়েছেন। ১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতা অর্জনের আগমুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায় ভারত। এ কারণে তারাও প্রতি বছরের ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত