ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইউআইটিএস-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপন

ইউআইটিএস-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ গতকাল বৃহস্পতিবার সকাল ০৯:০০টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাজ হলে ‘জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদ্যাপিত হয়। ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদণ্ডএর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, মানুষ, সমাজ ও জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পরিপূর্ণতা দান করে একটি গ্রন্থাগার। জীবনে চলার পথে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয় আর সব জ্ঞানের সমৃদ্ধ জায়গা হচ্ছে গন্থগার। মাননীয় উপাচার্য এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খান ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা। প্রকৃত মানুষ হতে হলে তার বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হয় আর গ্রন্থাগার হচ্ছে সেই জ্ঞানের ভান্ডার। জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পরে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত