ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পণ্যের দাম নিয়ন্ত্রণে ঢাকার বাজারে জোরাল অভিযান

* বোরকা পরে ক্রেতার সাজে বাজারে ম্যাজিস্ট্রেট, বেশি দাম রাখায় জরিমানা * দাম নিয়ন্ত্রণে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
পণ্যের দাম নিয়ন্ত্রণে ঢাকার বাজারে জোরাল অভিযান

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজধানীর নিউমার্কেট ও হাতিরপুলসহ আশপাশের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ন্যায্যমূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করায় পাঁচটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার এ অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। জানতে চাইলে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নিত্যপণ্যের দাম ঠিক রাখতে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে অভিযান চালানো হয়েছে। যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে। নিউমার্কেট ও হাতিরপুলের পাঁচটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো মধ্যে মুদি দোকান, সবজির দোকান ও আড়ৎ রয়েছে।

তিনি আরো বলেন, বাজারগুলোতে মূল্য তালিকা ছিল কি না? তারপরে তারা যে পণ্যগুলি ক্রয় করছে, তারা ওই ভাউচারগুলি সংরক্ষণ করছে কি না? ইত্যাদি দেখা হয়েছে। তিনি আরো বলেন, ‘নিউমার্কেট, হাতিরপুলসহ আশপাশের বাজারের গরু, মুরগি, ডিম ও মাছের দোকানগুলো মনিটর করা হয়েছে। অতিরিক্ত দামে বিক্রি করছে কি না- বিশেষ করে সবজি; এই বিষয়গুলো দেখা হয়েছে।

বোরকা পরে ক্রেতার সাজে বাজারে ম্যাজিস্ট্রেট, বেশি দাম রাখায় জরিমানা : রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালিয়ে ৭টি দোকানে জরিমানা করা হয়।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বোরকা পরে ক্রেতা সেজে বাজার ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন। অনিয়মের সত্যতা পাওয়ায় পরে অভিযান পরিচালনা করেন। অভিযানে দাম বেশি রাখা, ওজনে কম দেওয়ায় মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি। পরে অভিযান পরিচালনা করি। অভিযানে কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত