ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রীসহ র‌্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ র‌্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাব ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. হারুন অর রশিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগ সংশ্লিষ্ট মো. হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া যায়। কিন্তু অনুসন্ধানকালে উল্লিখিত সম্পদের বিপরীতে তাদের সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত