ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভাষাশহিদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

ভাষাশহিদদের প্রতি অগ্রণী ব্যাংকের শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি। গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকরা, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত