ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

মুন্সীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

মুন্সীগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৬টা হতে সকাল ১১টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত