ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কেরানীগঞ্জে আগুন : তিন দিনের রিমান্ডে ইমান উল্লাহ

কেরানীগঞ্জে আগুন : তিন দিনের রিমান্ডে ইমান উল্লাহ

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। গতকাল সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার তাকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একই দিন তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য গতকাল দিন ধার্য করেন। গত ৪ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমতলী এলাকায় আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ছয় জনের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত