
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭১৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। গত রোববার ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই সব মামলা করে।
ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১৩টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ২০৩টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৩১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৩টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজিসহ ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং ও ১৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।