ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির ভ্রাম্যমাণ অভিযান ও জরিমানা

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির ভ্রাম্যমাণ অভিযান ও জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্তকরণের লক্ষ্যে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ধানমন্ডি এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাইন্স ল্যাবরেটরীর বিপরীতে হাউজ নম্বর-১, রোড নম্বর-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা হতে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় তিনটি মামলার মাধ্যমে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে কর্পোরেশনের অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণকল্পে আজ বেলা ১১ টা থেকে বিকেল আনুমানিক ৩ টা পর্যন্ত অপর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার/দোকানপাট শৃঙ্খলায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক অভিযানে মোট ২৪টি মামলায় সর্বমোট ২৫ হাজার ২০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে পরিচালিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত