
পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ জন হাজী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৪৯৪ জন হাজী ফিরেছেন।
গতকাল শনিবার পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের তথ্য নিয়ে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ২৮ হাজার ১৭৭ জন, সৌদি এয়ারলাইন্সে ২১ হাজার ৯৪৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৬৭২ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ১৬ জন হাজী।
এ পর্যন্ত মোট ১৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৩টি, সৌদি এয়ারলাইন্স ৫৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট। এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে।