
ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) প্রতিষ্ঠিত আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ৩০তম কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দারিদ্র্য বিমোচনের উদ্দেশে গত শনিবার যশোর ও সাতক্ষীরা জেলার কিছু অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
যশোর জেলার মনিরামপুর উপজেলায় ৭৬নং মথুরাপুর গ্রামে হতদরিদ্র একটি পরিবারকে দুটি ছাগল বিতরণ করা হয়েছে এবং একই দিনে সাতক্ষীরা জেলার ইসুমিয়া সড়ক, মুনজিতপুর গ্রামে একজন অসহায় রিকশাচালককে অটোরিকশায় ব্যাটারি ও মটর সংযুক্ত করে দেওয়া হয়েছে। উক্ত বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সাপোর্ট ফোরামের ট্রেজারার মোহাম্মদ ইমরান এবং কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান এবং স্থানীয় ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের এমন মানব হিতৈষী কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাপোর্ট ফোরাম অসহায় মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি