ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার হওয়া আসামি হলেন আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)। তিনি মৃত আব্দুল মালেকের ছেলে। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের সমাজ এলাকায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, সীতাকুণ্ড থানায় দায়ের করা র‍্যাব সদস্য হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে ২১ জুন রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, মামলাটি দণ্ডবিধির ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত দুই দিনে এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আলী আকবর (২৬) ও মো. ইমরান (২৫)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত