ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদা দাবির সময় গণপিটুনি

গ্রেপ্তারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গ্রেপ্তারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজধানীর আদাবরে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হওয়া মো. জাহিদ (৩৮) নামের এক যুবক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার বিকেলে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জাহিদ ভোলা জেলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি ঢাকার শ্যামলী হাউজিং ২য় প্রকল্পের ফার্ম গলি এলাকায় থাকতেন। ?আদাবর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ১২টার দিকে জাহিদ আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি বাসায় ধারালো চাপাতি নিয়ে প্রবেশ করেন। সেখানে খোরশেদ মিয়া নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা লুট করে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত