ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

স্বাস্থ্য ও সমাজকল্যাণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

স্বাস্থ্য ও সমাজকল্যাণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। পাকিস্তানের ইসলামাবাদে চলমান ওআইসি নারীবিষয়ক নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের এক পার্শ্ব-বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা একথা জানান। গত রোববার অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত জানানো হয় মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের ফেইসবুকে পেইজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বৈঠকে বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণবিষয়ক মন্ত্রী গিলা আলী নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

এতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতার বিষয়গুলো আলোচিত হয়। আলোচনায় স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ খাতকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, নারী ও শিশুর কল্যাণ, মানবসম্পদ উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের ক্ষেত্রে উভয় দেশের অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। এছাড়া সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর অংশীদারিত্ব বাড়াতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করার ওপর উভয় দেশের প্রতিনিধিরা গুরুত্বারোপ করেন। বাংলাদেশের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ সরকার মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত