ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কর উঠে গেলেও সিমের দাম কেন কমছে না

কর উঠে গেলেও সিমের দাম কেন কমছে না

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারের রাজস্বে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ছাড় দিতে হচ্ছে। বাজেট ঘোষণার পর গ্রাহকদের ধারণা ছিল, এখন থেকে সিম কিনতে খরচ কমে আসবে। তবে নতুন অর্থবছরের শুরুতে বাস্তবে সে চিত্র দেখা যাচ্ছে না। নতুন প্রিপেইড সিম এখনও একেকটি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০০ টাকার করছাড় পাওয়ার পরও সিম কেনার খরচ উল্লেখযোগ্য পরিমাণে না কমা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশে মোবাইল নেটওয়ার্ক সেবা দেয় চারটি অপারেটর। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক। অপারেটরগুলোর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণফোন এখন সাতটি ক্যাটাগরিতে প্রিপেইড সিম বিক্রি করছে। সেগুলোর বেশির ভাগের দাম ৪০০ টাকা। তাদের একটি বিশেষ সিমের দাম ৪৯৭ টাকা। অপারেটরটি পোস্টপেইড সিম বিক্রি করছে ১ হাজার ৪৯৯ টাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত