ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় জোড়া খুনের মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনায় জোড়া খুনের মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনার সোনাডাঙ্গা এলাকার হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু হত্যা মামলায় আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় দেন। রা?য়ের বিষয়?টি নিশ্চিত ক?রে?ছেন আদাল?তের বেঞ্চ সহকারী শু?ভেন্দু রায় চৌধুরী। রায়ে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। এদের মধ্যে রায় ঘোষণাকালে ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত