ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের যাত্রীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামক প্রাইভেটকারের যাত্রী নিহত হয়েছেন।

গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। নিহত সাইফুল জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, বিজয়নগর উপজেলার মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়।

এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহারিকা এক্সপ্রেস চট্টগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে এতে থাকা সাইফুল ও চালক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফুলকে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত