ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যুবককে কুপিয়ে হত্যার ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

যুবককে কুপিয়ে হত্যার ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

২১ বছর আগে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল আলম ওরফে শফিক নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুই ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিদের প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল রানা ওরফে কালু ও মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. খলিলুর রহমান (খলিল) এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত