
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নিয়াজ মেহেদী জানান, গত শনিবার রাজধানীর বংশাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শামসু, মো. আবুল হোসেন, সাদেকুর রহমান, মো. রায়হান ইসলাম সেজান, মো. সুমন, মো. রুবেল ও মাহাবুব হাসান সুজাল। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে।