
রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে সবুজবাগের নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়িতে পুলিশ এই অভিযান চালায়। সবুজবাগ থানার পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৯ বোতল (৬৩ দশমিক ৩৭৫ লিটার) মদ উদ্ধার করা হয়।