ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই স্বস্তির জায়গা : অ্যাটর্নি জেনারেল

ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই স্বস্তির জায়গা : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যখন সমাজে ও বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও সেখানে স্বস্তি থাকে। সাধারণ নাগরিকের প্রতি ন্যায়-বিচার নিশ্চিত হলে অ্যাটর্নি জেনারেল হিসেবে তখনই আমি বেশি আনন্দিত হই।

গতকাল শুক্রবার ঝিনাইদহের কোটচাঁদপুরে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হলো নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি, কে জিতল তার চেয়ে বড় কথা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো কি না। বিচার পদ্ধতি যখন কোনো নাগরিককে তার কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ায়।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত