ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু

কেকেবিএইউতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা গতকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের মধ্যে ৪টি বিভাগের নিয়মিত প্রোগ্রামের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, চিফ ইনভিজিলেটর ড. মো. মুঈন উদ্দিন উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত