
দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং হিসেবে যোগদান করেছেন মো. ইব্রাহীম খলিল (স্বপন)। গতকাল শনিবার যোগদান করেন তিনি।
এর আগে দৈনিক ভোরের ডাক, দৈনিক যায়যায়দিন, ডেইলি বিজনেস টাইমস এবং দৈনিক দেশ রূপান্তর-এ সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহীম খলি। এছাড়াও তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের প্রধান (হেড অব মার্কেটিং) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলোকিত বাংলাদেশে তিনি পত্রিকার প্রিন্ট সংস্করণ, অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের বিজ্ঞাপন-সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
পত্রিকার সকল বিজ্ঞাপনদাতা, কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং বিজ্ঞাপন প্রতিনিধিদের প্রয়োজনীয় বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তার যোগদানের মাধ্যমে পত্রিকার বিজ্ঞাপন-সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল, সহজ ও কার্যকর হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
যোগাযোগ:
মোবাইল: ০১৭১১-৫৭১৯৮৬
ই-মেইল: [email protected]