ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ‘শাওনে ডালা’ অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ‘শাওনে ডালা’ অনুষ্ঠিত

নদীমাতৃক বাংলার লোকাচার ‘শাওনে ডালা’। ঐতিহ্যবাহী এ কর্মকাণ্ডে তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মারিয়াম। গত মঙ্গলবার যমুনা নদীতে ছিল ‘শাওনে ডালা’র এ বছরের আয়োজন। টাঙ্গাইলের কিছু এলাকায় এখনও চর্চা হয় ‘শাওনে ডালা’। মূলত নদীঘেরা অঞ্চলের ওঝারা এ চর্চা বাঁচিয়ে রেখেছেন। মুসলমান ওঝারা বছরের এ সময়ে সাপ বা মনসাকে নৈবেদ্য দেন। টাঙ্গাইলের এলেঙ্গায় গতকাল দিনব্যাপী ছিল সেই আয়োজন।

দিনব্যাপী এ ভ্রমণ শুরু হয় সকাল ৬টায়। ঢাকার থেকে রওনা দেওয়া একটি দল সকাল ৯টায় এলেঙ্গা পৌঁছায়। নাশতার পর তারা উৎসবের মেলা ঘুরে দেখেন। সকাল ১০টায় মূল ‘শাওনে ডালা’ আচার-অনুষ্ঠান শুরু হয়। এরপর সাতঘাট ঘুরে মনসাকে নৈবেদ্য দেন ওঝার দল। বেলা সাড়ে ১১টার দিকে নৌকায় অতিথিদের হালকা খাবার ও চা পরিবেশন করা হয়। দুপুর ২টায় ফতেহপুর ঘাটে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎসবের আচার-অনুষ্ঠান চলে।

এ বছর এ ভ্রমণে অংশ নেন আগ্রহী একঝাঁক অতিথি। কর্মসূচির অংশ হিসেবে তারা উৎসব উপলক্ষে আয়োজিত মেলা ঘুরে দেখেন এবং অংশ নেন ঐতিহ্যবাহী নৌযাত্রায়। পাশাপাশি ঐতিহাসিক মহেড়া জমিদার বাড়িও ঘুরিয়ে দেখানো হয় অতিথিদের। শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে এলেঙ্গা জমিদারবাড়ি মাঠে এ মেলার উদ্বোধন করেন কালিহাতীর ইউএনও ফারজানা আক্তার। গবেষণা ও গ্রামীণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা লুবনা মরিয়মের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত