ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে সাত হাজার কোটির স্টিল কারখানা

নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে সাত হাজার কোটির স্টিল কারখানা

ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। দায়িত্বে থাকা কিছু ব্যক্তি হিংসা ও লোভের কারণে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি করে ফেলেন। এমনই এক ঘটনার শিকার হয়েছে একটি স্টিল মিলস। খবরে জানা গেছে, রোষানলে পড়ে একটি স্টিল মিলস উৎপাদনে যাওয়ার আগেই প্রায় ২ হাজার ৯৫৮ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। ওই শিল্পপ্রতিষ্ঠান দাঁড় করাতে বিনিয়োগ হয়েছে হাজার হাজার কোটি টাকা। বন্দরে এসেছে প্রায় ৫০০ কোটি টাকার আমদানি করা যন্ত্রপাতি। ২৭৫ কনটেইনারে থাকা সেই যন্ত্রপাতি কারখানায় পৌঁছানোর আগেই আটকে যায় দীর্ঘ সময়ের জন্য। এর মধ্যে জমেছে বন্দর ও শিপিং ড্যামেজ, বেড়েছে ব্যাংকঋণের সুদ, বেড়েছে ডলারের মূল্য এবং প্রকল্প ব্যয়। এটি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বিএমএসআইএল) মেগা স্টিল প্রকল্প। বছরে প্রায় সাড়ে ১২ লাখ টন স্টিল উৎপাদনের সক্ষমতা নিয়ে গড়ে ওঠার কথা এই কারখানাটির। প্রকল্পটি চালু হলে সরাসরি প্রায় সাত হাজার এবং পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। একই সঙ্গে বাংলাদেশে প্রথমবারের মতো রিবার কয়েল ও ওয়্যার রড উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনাও ছিল। কিন্তু নির্ধারিত সময় ২০২৪ সালে কমিশনিং তো দূরের কথা, ২০২৬ সালের আগস্টও প্রায় শেষ। এখন আশা করা হচ্ছে, সব জটিলতা কাটিয়ে কাজ এগোলে ২০২৭ সালের শেষ নাগাদ কারখানাটি উৎপাদনে যেতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত