ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি

এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি

ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত সোমবার ব্যাংকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে রাজধানীর মতিঝিল ও দিলকুশা সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী। এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. মাসুদুর রহমান, ক্রেডিট এডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আক্তার, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শফিউর রহমান, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত