ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র‌্যালি অনুষ্ঠিত

নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র‌্যালি অনুষ্ঠিত

নাগাসাকি দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) এবং জাপানের মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আভাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সেমিনার। ২৭ আগস্ট অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

বক্তা ছিলেন নাগাসাকি থেকে আগত মেট্রো প্লাস কোম্পানির প্রেসিডেন্ট মিজ আইয়াকো কাওয়াসাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ঢাকা¯’ জাপান দূতাবাসের কালচালার সেকশনের প্রধান মি. ইয়ু আওইয়াগি এবং মেট্রো প্লাস কোম্পানির চেয়ারম্যান মি. তাকাশি কাওয়াসাকি। সভাপতিত্ব করেন আভাই পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মিজ আনিকা বেগম। সেমিনারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ও তার ঠিক পরে নাগাসাকি কীভাবে চরম দুর্ভোগের শিকার হয়েছিল এবং ধীরে ধীরে কীভাবে এমন একটি উন্নত ও সুন্দর শহরে পরিণত হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরেন। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তির ওপরও জোর দেন। অনুষ্ঠানে জাপানি ভাষা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়া সেমিনার শেষে একটি পিস র‌্যালি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাজু ভাষ্কর্য হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত