ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জাপানের ভিসা পেলেন নেক্সাসের ৫০৪ শিক্ষার্থী

জাপানের ভিসা পেলেন নেক্সাসের ৫০৪ শিক্ষার্থী

উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে জাপান। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের বিভিন? সেমিস্টারে নেক্সাস গ্রুপের মাধ্যমে মোট ৫০৪ জন শিক্ষার্থী জাপানের স্টুডেন্ট ভিসা অর্জন করেছেন। গতকাল রোববার এই অনন্য সাফল্য উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও জাপানে উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে নেক্সাস গ্রুপ (নেক্সাস-এনপিআই শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট) কর্তৃক "জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের স্বপ? পূরণের মিলনমেলা" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাপান থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন নেক্সাস গ্রুপের চেয়ারম্যান মাহমুদুর রহমান।

বক্তব্যে তিনি জাপানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরেন এবং জানান, ২০২৬ সালের এপ্রিল সেমিস্টারে ২৫০ জন, জুলাই সেমিস্টারে ৯৬ জন এবং সেপ্টেম্বর সেমিস্টারে ১৪২ জন—মোট ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ইন্টারন্যাশনাল একাডেমির চিফ অপারেশনাল অফিসার ইউয়া নাগা কিকুও সান। তিনি বলেন, "নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার থেকে প্রচুর শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সে তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীরা এখনো পিছিয়ে রয়েছে। ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা এখন অনেক বেশি।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং নেক্সাস এনপিআই-এর সম্মানিত ডিরেক্টর প্রকৌশলী মো. শামসুর রহমান এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নেক্সাস গ্রুপের ডিরেক্টর মাহমুদা রহমান, নেক্সাস-এনপিআই এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল ইসলাম ও সিইও মাসুদুল হাসান জায়েদীসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী। শিক্ষার্থীদের জাপানযাত্রাকে সহজ ও সুসংগঠিত করতে নেক্সাস গ্রুপ দীর্ঘ এক দশক ধরে কাজ করে আসছে। এইচএসসি ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি ৭ মাসের একটি বিনামূল্যে প্রস্তুতিমূলক কোর্স পরিচালনা করে। এর মধ্যে রয়েছে এন৫ ও এন৪ লেভেলের জাপানি ভাষা প্রশিক্ষণ, এম্বেসি ইন্টারভিউ প্রস্তুতি, পার্ট-টাইম জব ইন্টারভিউ এবং সিভি রাইটিং সেশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত