ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আর্থিক লেনদেন আরও দ্রুত ও কার্যকর করতে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের সাথে ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় বিনিয়োগকারীরা ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ পাবেন। ১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আশেকুর রহমান। এই চুক্তির আওতায় গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা ব্যবহার করবে মিডওয়ে সিকিউরিটিজ। এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে গ্রাহকদের কাছ থেকে দ্রুত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে, যা বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীদের সময়মতো শেয়ার ক্রয়ের অর্ডার দিতে সহায়তা করবে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধের নির্দেশনা পাঠানোর সুবিধা লেনদেন প্রক্রিয়া আরও সহজ করবে এবং পরিচালনাগত দক্ষতা বাড়াবে। এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, "আমাদের এপিআই-ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন এমনভাবে তৈরি করা হয়েছে, যা ব্যবসায়িক কার্যক্রমের সাথে ব্যাংকিংকে সরাসরি যুক্ত করতে সাহায্য করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে মিডওয়ে সিকিউরিটিজের তহবিল সংগ্রহ ও পেমেন্ট প্রসেসিং আরও দ্রুত ও সহজ করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে এটি বাংলাদেশের পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরকেও আরও বেগবান করবে।" সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত