ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় আইইউবিএটি

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় আইইউবিএটি

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১-১২০০ এর মধ্যে। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২,২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। দেশে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংগুলোর অন্যতম। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান ও সাইটেশন, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা— এই পাঁচটি মূল সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থী-শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থীর হারও এ মূল্যায়নের অংশ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত