
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও লোহিত সাগরকেন্দ্রিক অনিশ্চয়তার মধ্যে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসের ওপর জোর দিচ্ছে সরকার। জ্বালানি তেল আমদানির পাশাপাশি এলএনজি কেনার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে নাইজেরিয়া, নরওয়ে, মালয়েশিয়া ও আলজেরিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এলএনজি সরবরাহ নিশ্চিত করতে নতুন করে ৯টি কার্গো কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।