
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) কর্তৃক রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) এর ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব ও এ বিষয়ে করণীয় শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা ২৮ অক্টোবর ২০২৬ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতা কীভাবে প্রথাগত রাসায়নিক অস্ত্র কনভেনশন ও নিরাপত্তা বলয় ভেদ করে রাসায়নিক দুর্ঘটনা সৃষ্টির কারণ হতে পারে, সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করাই ছিল এ কর্মশালার উদ্দেশ্য। তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান/অ্যাসোসিয়েশন থেকে সর্বমোট ৩৩ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।