ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এক মঞ্চে ৯ প্রার্থীর নির্বাচনি ইশতেহার

ঢাকা-১৩ আসন
এক মঞ্চে ৯ প্রার্থীর নির্বাচনি ইশতেহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একই মঞ্চে নির্বাচনি ইশতেহার পাঠ করেছেন ঢাকা-১৩ আসনের ৯ প্রার্থী। ইশতেহারে নির্বাচনি এলাকার মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি বন্ধ এবং শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। গতকাল বুধবার সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এই নির্বাচনি ইশতেহার পাঠ করেন তারা। একই সঙ্গে অনুষ্ঠানে সব প্রার্থী নির্বাচনের আচরণবিধি মেনে চলার শপথ পাঠ করেন। ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাদিকুর রহমান, বছিলা আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাজী সাদীর আসাফ, র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. কবির, ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বক্তব্য দেন।

এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাসদ মনোনীত প্রার্থী খালেকুজ্জামান, গণঅধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহরিয়ার ইফতেখার, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মো. শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম ও আরেক স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা একে একে তাদের ইশতেহার পাঠ করে শোনান। প্রার্থীরা ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের আংশিক) জনগণের জীবনমান উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। ইশতেহারে তারা বলেছেন, নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকার কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা জিরাও টলারেন্স নীতি গ্রহণ করবেন। যানজট নিরসন, ব্যবসাবান্ধব পরিবেশ, নিরাপদ পানি ও দখলমুক্ত পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবেন।

ইশতেহার পাঠ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘সবাই এই এলাকার জনগণের জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পর্যন্ত সব প্রার্থী এই আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন। আগামী দিনেও পরিশুদ্ধ মন নিয়ে এভাবে সহযোগিতা করে যাবেন। আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তিনি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন, সেই প্রত্যাশা রাখছি।’

বছিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর কাজী সাদীর আসাফ বলেন, ‘এই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত